আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ আদালতের
আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফের্নান্দেজ দে কির্চনারের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন দেশটির আপিল আদালত। গতকাল আদালত এই আদেশ দিয়েছেন বলে এক প্রতিবেদেন জানিয়েছে আর্জেন্টাইন দৈনিক লা নাকিওন।
ক্রিস্টিনা কির্চনার ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন। পরে উত্তরসূরী প্রেসিডন্ট ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আলবের্তো ফের্নান্দেজের নেতৃত্বাধীন সরকারে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি।
প্রেসিডেন্ট থাকা অবস্থায় দুর্নীতি করেছিলেন তিনি। তাই ভাইস প্রেসিডেন্টের পদে থাকার সময়েই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কয়েকটি মামলা হয়।
নিম্ন আদালতে অভিযোগুলোর সত্যতা প্রমাণিত হওয়ার পর ভাইস প্রেসিডেন্টের পদ ছাড়তে হয় ক্রিস্টিনাকে। ২০২২ সালে এক রায়ে নিম্ন আদালত তাকে ৬ বছর কারাবাসের সাজা এবং তার সব সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেন।
আদালতের এই রায় দেওয়ার পর তা বাতিল চেয়ে উচ্চ আদালতে আপিল করেন ক্রিস্টিনার আইনজীবীরা। গতকাল সেই আবেদনের রায়ে নিম্ন আদালতের আদেশই বহাল রাখলেন আপিল আদালত। সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি তার কারবাসের সাজাও বহাল আছে।
সূত্র : রয়টার্স
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি