সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কায় পাকা ধান কাটার নির্দেশ
দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে সুনামগঞ্জে হঠাৎ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ফসলের ক্ষতি কমাতে আগামী ২৮ এপ্রিলের মধ্যে হাওরের পাকা বোরো ধান দ্রুত কাটার নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব জমির বোরো ধান ৮০ শতাংশ পর্যন্ত পেকে গেছে, সেসব জমির ধান ২৮ এপ্রিলের মধ্যে দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে পাউবোর উদ্যোগে হাওর এলাকায় মাইকিং করে পাকা ধান দ্রুত কাটার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২৩ থেকে ৩০ এপ্রিলের মধ্যে এই অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির ফলে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই এবং ভোগাই-কংসসহ প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স