এবারই প্রথম বিশ্বকাপ খেলবে জর্ডান। দেশটির ইতিহাস গড়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন মৌসা আল–তামারি। ফরাসি ক্লাব রেঁনের হয়ে খেলেন ২৮ বছর বয়সী এ রাইট উইঙ্গার। তবে তার আরও একটি নাম আছে। ‘জর্ডানের মেসি’ নামে পরিচিত আল–তামারি।
এবারের বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও জর্ডান। ‘জে’ গ্রুপেতে এই দুই দেশের সঙ্গে আছে আলজেরিয়া এবং অস্ট্রিয়া। আরলিংটনে ২৭ জুন আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডান। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যে এটাই হবে প্রথম ম্যাচ। আর এই ম্যাচ দিয়ে মুখোমুখি লড়াই হবে আসল মেসি ও ‘জর্ডানের মেসির’।
১৯৯৭ সালে জন্ম নেওয়া এই ফুটবলারের ক্যারিয়ারের শুরু জর্ডানের ক্লাব শাদাব আল–ওরদোনের বয়সভিত্তিক প্রকল্পে। ২০১৮ সালে ইউরোপে পা রাখেন আল-তামারি। যোগ দেন সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোশিয়ায়। সেখানে দুর্দান্ত খেলায় পেয়ে যান ‘জর্ডানের মেসি’ তকমা। যদিও আল–তামারি নিজে এই তুলনাটা এড়িয়ে চলেন।
এরপর বেলজিয়ামের ঘরোয়া ফুটবল ঘুরে আল–তামারি পা রাখেন ফরাসি ফুটবলে। মঁপেলিয়েরে দুই মৌসুম খেলে গত বছর যোগ দিয়েছেন রেঁনেতে।
মেসির মতোই বাঁ পায়ে ঝলক দেখান আল-তামারি। ইউরোপে বড় লিগে জর্ডানের প্রথম ফুটবলার হিসেবে তারকা ইমেজ পেয়েছেন এই উইঙ্গার। জর্ডানকে ২০২৬ বিশ্বকাপে তুলতে মুখ্য ভূমিকা পালন করেন তিনি। এছাড়া জর্ডানকে ২০২৪ এশিয়ান কাপের ফাইনালে তোলায়ও অবদান ছিল আল–তামারির। জাতীয় দলের জার্সিতে ৯০ ম্যাচে ২৪ গোল করেছেন আল-তামারি।
অর্থাৎ, মেসি ২০২৬ বিশ্বকাপে খেললে আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্বে তিনিই হবেন মধ্যমণি। তেমন হলে জর্ডানের বিপক্ষে ম্যাচে দুই দলের আক্রমণভাগে আসল মেসি ও জর্ডানের মেসিকে দেখা যাবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি