চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ছাড়পত্র পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। খুব শিগগিরই তিনি দিল্লি ক্যাপিটালস দলে যোগ দেবেন। সব কিছু ঠিক থাকলে আগামী ১ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে দিল্লির জার্সিতে মাঠে নামতে পারেন এই বাঁহাতি পেসার।
সর্বশেষ অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে কাঁধ ও কনুইয়ে চোট পান স্টার্ক। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। আইপিএলের মাধ্যমে আবার ক্রিকেটে ফেরার পরিকল্পনা থাকলেও টুর্নামেন্টের শুরু থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে পারেননি।
তবে এখন ইনজুরি কাটিয়ে ওঠায় স্টার্ককে মাঠে নামার অনুমতি দিয়েছে সিএ। বোর্ড জানিয়েছে, তিনি দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়ে নিজেকে প্রস্তুত করবেন। সবকিছু ঠিক থাকলে ১ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচেই তাকে দেখা যেতে পারে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স