দেশের দিকে প্রায় পূর্ণাঙ্গ একটি শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’ দ্রুত অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের মতে, এটি একটি শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। এর প্রভাবে দেশের সব অঞ্চলে কমবেশি বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এই বৃষ্টি বলয়ের কারণে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়।
সংস্থাটি আরও জানায়, এই বলয়ে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট বিভাগ। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা থাকবে বেশ সক্রিয় অবস্থায়। বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গা মাঝারি সক্রিয় থাকবে, আর রাজশাহী বিভাগের কিছু অংশ তুলনামূলক কম সক্রিয় থাকতে পারে।
তথ্য অনুযায়ী, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ধাপে ধাপে এই বৃষ্টি বলয় বিভিন্ন এলাকায় অবস্থান করবে। তবে ২৫ এপ্রিলও দেশের উত্তরাঞ্চলসহ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় সময় ধরা হচ্ছে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে পর্যন্ত।
এই পরিস্থিতির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বন্যাপ্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। একই সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের উজানে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের আশঙ্কাও রয়েছে। এতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদী ও হাওরাঞ্চলে হঠাৎ পানি বৃদ্ধি পেতে পারে।
বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অনেক এলাকায় টানা বৃষ্টিপাত হতে পারে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স