ATN
শিরোনাম
  •  

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

         
উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আজ রাত থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। একইসঙ্গে জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে ৫৫ থেকে ৬৫ মেগাওয়াট করে বিদ্যুৎ।

শুক্রবার (২৪ এপ্রিল) তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, জ্বালানি চুল্লিতে কয়লা পোড়ানোর আগে ডাস্ট করার সময় মেশিনে কয়লার সঙ্গে পাথর থাকার কারণে যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। বুধবার রাত ১০টা ২ মিনিটে কেন্দ্রের একমাত্র সচল ১ নম্বর ইউনিটটি বন্ধ করে রাখা হয়েছিল। মেরামত শেষে আজ রাত ৮টা ৭ মিনিটে বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। আবারও উৎপাদনে ফিরে জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে ৫৫ থেকে ৬৫ মেগাওয়াট করে বিদ্যুৎ।

অন্যদিকে, ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি আগামী মে মাসের প্রথমার্ধে সচলের কাজ চলছে। এ ছাড়াও প্রায় ৫ বছর ধরে বন্ধ থাকা ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি ওভারহোলিং সাপেক্ষে সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ