গণভোট ইস্যুতে সরকারকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গিয়ে গণভোট ইস্যুতে সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় সমাবেশে গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।
শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দল কোনোভাবেই আন্দোলন থেকে সরে দাঁড়াবে না। সংসদ এবং রাজপথ—দুই জায়গাতেই আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। জুলাই আন্দোলনের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স