জুলাই সনদে প্রতারণার অভিযোগ: সংশোধনের কথা জানালেন আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে। একই সঙ্গে জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। বিএনপি তাদের অঙ্গীকার অনুযায়ী সনদটি সংশোধন করে বাস্তবায়ন করবে।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভা শুরুর আগে তিনি আইনজীবী সমিতির নতুন ভবনের নামফলক উন্মোচন করেন এবং বারের ভবন ও লাইব্রেরির উন্নয়নের জন্য ১৮ লাখ টাকা বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আইনমন্ত্রী বলেন, আমরা ব্যর্থ হলে দেশ গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক অপসংস্কৃতি যদি আবার ফিরে আসে এবং আমরা লক্ষ্যচ্যুত হই, তবে আগামী প্রজন্মের জন্য একটি অন্ধকার ভবিষ্যৎ তৈরি হবে—যা কোনোভাবেই কাম্য নয়।
তিনি আরও বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, দীর্ঘ দশ বছর পর তনু হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এছাড়া, হাতের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে, যা সরকারের জনকল্যাণমূলক কাজের একটি বড় উদাহরণ।
মো. আসাদুজ্জামান জোর দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, ৯০-এর গণঅভ্যুত্থানের আদর্শ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের চেতনায় একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই লক্ষ্য। তিনি এমন একটি রাষ্ট্র গঠনের কথা বলেন, যেখানে হযরত মোহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শ প্রতিষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হবে।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স