চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
চাঁপাইনবাবগঞ্জে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে দূরপাল্লাসহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে এক শ্রমিক সংগঠনের ডাকা কর্মবিরতির কারণে বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরাও পড়েছেন দুর্ভোগে।
শ্রমিক সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় নিয়ে দ্বন্দ চলে আসছে। উভয় সংগঠনই জেলার বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে চাঁদা আদায় করছে বলে দাবি উঠেছে। এই বিরোধের জের ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা সকাল থেকে কর্মবিরতি শুরু করেছে। ফলে আজ (শুক্রবার) সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার জানান, আগে দুটি সংগঠন সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত হারে চাঁদা আদায় করত। তবে সম্প্রতি মোটর শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ পৌরসভার হরিপুর এলাকায় আলাদাভাবে চাঁদা আদায় শুরু করলে বিরোধ তীব্র আকার ধারণ করে। এর প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের কোনো বৈধতা নেই।
অন্যদিকে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত দাবি করেন, তাদের সংগঠন নিয়ম মেনেই কেবল বাস থেকে চাঁদা আদায় করছে। বরং ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন তাদের নির্ধারিত সীমার বাইরে গিয়ে বাস থেকেও চাঁদা নিচ্ছে, যা অনুমোদিত নয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, বিরোধ নিরসনে উভয় পক্ষকে নিয়ে বৈঠক করা হলেও এখনও কোনো সমঝোতা হয়নি। বিষয়টি সমাধানে পুলিশ কাজ করছে এবং সড়কে কোনো ধরনের চাঁদাবাজি না করতে উভয় পক্ষকেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স