সবার স্বার্থে মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা জরুরি: ফরাসি প্রেসিডেন্ট
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসা ‘সবার স্বার্থেই’ জরুরি। ইরান যুদ্ধের প্রভাব ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের বিরোধ ঘিরে যে সংঘাত তৈরি হয়েছে, তার প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিশ্ব অর্থনীতির আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ম্যাক্রোঁ জানান, সম্মেলনের ফাঁকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব আলোচনায় চলমান উত্তেজনা কমানোর উপায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কৌশল নিয়ে গুরুত্ব দিয়ে কথা বলা হবে।
এ সম্মেলনে মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে ইইউ নেতাদের। ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে, যা ইউরোপীয় অর্থনীতির জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স