ATN
শিরোনাম
  •  

ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত

         
ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত

ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত

ঝিনাইদহে ট্রাকচাপায় শাম্মী আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শহরের আরাপপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাম্মী আক্তার কুষ্টিয়া জেলা শহরের মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী। তিনি স্বামীর মোটরসাইকেলে চড়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে কুষ্টিয়া থেকে স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় আরাপপুর-চুয়াডাঙ্গা স্ট্যান্ড সড়কের মশিউর রহমান বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে ভাঙ্গা সড়কের কারণে ওই নারী মোটরসাইকেল থেকে নিচে পড়ে যান। সে সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শাম্মী আক্তার মারা যান।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ