ATN
শিরোনাম
  •  

ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশের জয় বড়: মিরাজ

         
ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশের জয় বড়: মিরাজ

ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশের জয় বড়: মিরাজ

গেল বছর বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। এরপর একে একে জয় করলেন তিনটি সিরিজ। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ, এরপর পাকিস্তান সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামে শিরোপা নির্ধারণী ম্যাচে ৫৫ রানে জয় তুলে নিয়েছে টাইগাররা। সিরিজ জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। সেখানে হ্যাটট্রিক শিরোপা জয় করা নিয়ে তিনি বলেন, 'অবশ্যই, ভালো লাগছে। টানা তিনটা সিরিজ জিতেছি এবং আমার কাছে মনে হয় ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশ জিতছে এটাই অনেক বড় অর্জন।'

'অধিনায়ক হিসেবে আমি যেটা চিন্তা করেছি অনেক সময় আমরা অনেক টুর্নামেন্ট খেলতে যাই। নক আউট যে খেলাগুলো হয়, হারলেই বাদ-মানসিকভাবে জিনিসটাকে আমি ওইভাবে নিয়েছি। যেহেতু প্রথম ম্যাচ হেরে গেছি, দ্বিতীয় ম্যাচ যদি হেরে যাই সিরিজ হেরে যাব। এটা আমাদের জন্য একটা সুযোগ, যদি জিততে পারি হয়ত আরেকটা সুযোগ পাব। আমি ওইভাবে চিন্তা করেছি।'

মুস্তাফিজ, লিটন, শান্তরা নিজেদের প্রমাণ করেছেন এই ম্যাচে। তাদের নিয়ে মিরাজ বলেন, 'সবাই অনেক অভিজ্ঞ খেলোয়াড়, বাংলাদেশের জন্য অনেক দিন ধরে খেলছে। আমার কাছে মনে হয় সেটোই সঠিক সময় পারফরম্যান্সটা ভালোভাবে শো করার। তাতে দিন শেষে দলের ভালো ফলাফল হবে।'

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ