ATN
শিরোনাম
  •  

দাবদাহে পুড়ছে উত্তরবঙ্গসহ দেশের অনেক জেলা

         
দাবদাহে পুড়ছে উত্তরবঙ্গসহ দেশের অনেক জেলা

দাবদাহে পুড়ছে উত্তরবঙ্গসহ দেশের অনেক জেলা

উত্তরবঙ্গসহ দেশের অনেক জেলা পুড়ছে তীব্র দাবদাহে। প্রচণ্ড গরমে নাভিশ্বাস খেটে খাওয়া মানুষের। প্রখর রোদে ক্ষতি হচ্ছে ফল-ফসলের। একই সঙ্গে অনেক জেলায় চলছে বিদ্যুতের লোডশেডিং। সাধারণের পাশাপাশি ভোগান্তি বেড়েছে এসএসসি পরীক্ষার্থীদেরও।

রাজশাহী : আজ বৃহস্পতিবার রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। বুধবারেও উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসে, যা এ বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র গরমে পুড়ছে উত্তরের এ জেলা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন একই অবস্থা বিরাজ করবে। এদিকে তীব্র গরমের পাশাপাশি চলছে বিদ্যুতের লোডশেডিং। তাতে বিপর্যস্ত জনজীবন।

চাঁপাইনবাবগঞ্জ : রাজশাহী ঘেঁষা সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। সেখানে দুপুরে তাপমাত্রা উঠেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। প্রখর রোদে প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের না হওয়ায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। কৃষকরা বলছেন, তীব্র গরমে ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি ক্ষতি হতে পারে আম-লিচুরও।

মেহেরপুর : মেহেরপুরেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তীব্র গরমে কাজকর্ম, আয়-রোজগারে ভাটা পড়েছে খেটে খাওয়া মানুষের। তবে বিক্রি বেড়েছে ডাব, শরবত ও বিভিন্ন পানীয়ের।

চুয়াডাঙ্গা : পাশের জেলা চুয়াডাঙ্গায়ও চলছে তীব্র দাবদাহ। অসহনীয় তাপ ও বাতাসের আদ্রতায় দুর্বিসহ হয়ে উঠেছে মানুষের জীবন। স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশু ও বয়োবৃদ্ধরা। এদিকে তীব্র গরমে আম-লিচু ঝরে পড়ার দুশ্চিন্তায় আছেন বাগানিরা।

সিলেট : সিলেটে তীব্র গরমের পাশাপাশি লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে সিলেট শহর ও আশেপাশের জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা।

পিডিবি ও পল্লী বিদ্যুতের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহে ২৫ শতাংশের বেশি ঘাটতি রয়েছে।

লোডশেডিংয়ের ভোগান্তিতে রয়েছে মুন্সীগঞ্জের মানুষও। জেলায় প্রতিদিন গড়ে ১০ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। এতে সাধারণের ভোগান্তির পাশাপাশি প্রভাব পড়েছে কৃষি খাতেও।

রিপোর্ট : শ. রা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ