ধীরে ধীরে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পুষ্টি সপ্তাহকে শুধুমাত্র ৭ দিনের গণনা না ভেবে সকল স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ গুরুত্ব সহকারে পালনের নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি দেশের সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি ‘মায়ের শাল দুধের বিকল্প নেই’ এমন প্রচারণা বৃদ্ধি করার আহ্বান জানান।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, পুষ্টি হিসেবে শুধু মাত্র ভিটামিন খাওয়াইয়ে একটি স্বাস্থ্যকর জাতি গঠন করা সম্ভব নয়। পুষ্টি সচেতন জাতি গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে কাউন্সিলিংয়ের ওপরও গুরুত্ব দিতে হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা