ATN
শিরোনাম
  •  

মানুষ হওয়ার আঙ্গিনায় কেউ অমানুষের কাজ করুক, তা চায় না জামায়াত : আমির

         
মানুষ হওয়ার আঙ্গিনায় কেউ অমানুষের কাজ করুক, তা চায় না জামায়াত : আমির

মানুষ হওয়ার আঙ্গিনায় কেউ অমানুষের কাজ করুক, তা চায় না জামায়াত : আমির

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র রাজনীতি ঘিরে সহিংসতার ঘটনায় বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ হওয়ার আঙ্গিনায় কেউ অমানুষের কাজ করুক, জামায়াত সেটা চায় না।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর-১০ এ এসএসসি পরীক্ষার কেন্দ্র আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি নয়, মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, যা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিলো।

আজ বেলা সাড়ে এগারোটার দিকে আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য এবং জামায়েতের আমীর ডা. শফিকুর রহমান। এই সময় কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে ব্রিফিংয়ে জামায়াতের আমীর বলেন, এসএসসি ও এইচএসসি, এই দুটি পরীক্ষা শিক্ষার্থীদের ভিত্তি তৈরি করে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ