চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১৩ রান।
প্রথম দুই ম্যাচের মতো সিরিজ নির্ধারণী ম্যাচেও টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক বেন ল্যাথাম। টসে হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম ১৪ বলে ৯ রান তুলতেই হারিয়ে বসে দুই ওপেনারকে। বিনা রানে ফেরেন সাইফ হাসান। তানজিদ হাসান করেন ১ রান। দুটি উইকেটই নেন পেসার উইল ও’রুর্ক।
অসমান বাউন্সের উইকেটে ইনিংস মেরামত করার চেষ্টা করছিলেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। দুর্দান্ত তিনটি চার মেরে সৌম্যও বোল্ড হয়ে যান ও’ রুর্কের বলে। পাওয়ার প্লে-তেই তিন উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে শান্তর সঙ্গে জুটি বাঁধেন লিটন দাস।
রিপোর্ট : প. কু/মা. হা