ATN
শিরোনাম
  •  

কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে

         
কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে

কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। নিরাপত্তার মধ্যে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হচ্ছে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট হবে বাকি ৮ জেলার ১৪২টি আসনে।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। কোথাও কোথাও দীর্ঘ সারি লক্ষ্য করা গেলেও এখন পর্যন্ত ভোট কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সুষ্ঠু ও নিরাপদ ভোট নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীসহ বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে।

ইভিএম-এ ত্রুটির কারণে মুর্শিদাবাদ ও শিলিগুড়ি জেলায় বেশ কয়েকটি বুথে দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। এই ধাপে আলোচিত আসনগুলোর মধ্যে রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম।

ভোটের আগের রাতে নন্দীগ্রাম, দাঁতন ও বারাসাতসহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের জেরে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ