ATN
শিরোনাম
  •  

প্রধান কোচ লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করেছে চেলসি

         
প্রধান কোচ লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করেছে চেলসি

প্রধান কোচ লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করেছে চেলসি

প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ হারের পর বড় সিদ্ধান্ত নিয়েছে চেলসি। প্রধান কোচ লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করেছে ক্লাবটি।

মঙ্গলবার রাতে ব্রাইটনের বিপক্ষে হারের পরই চাপে পড়েন রোজেনিয়র। পাঁচ ম্যাচে একটিও গোল করতে না পারা, ১৯১২ সালের পর এমন বাজে পরিসংখ্যান। শেষ পর্যন্ত তাঁর বিদায় ঘটিয়ে দিলো।

মাত্র ১০৬ দিন আগে দায়িত্ব নেওয়া এই ইংলিশ কোচ সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে জিতেছেন ১১টি, হেরেছেন ১০টি। ক্লাব ইতিহাসে দ্রুততম সময়ে ১০ ম্যাচ হারার রেকর্ডও গড়েছেন তিনি। ক্লাবের বিবৃতিতে রোজেনিয়রের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সকে ‘অগ্রহণযোগ্য’ বলেই মন্তব্য করেছিলেন স্বয়ং কোচ।

চলতি মৌসুমের বাকি সময় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যালাম ম্যাকফারলেন। সামনে এফএ কাপ সেমিফাইনালে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাঁর মিশন।

রিপোর্ট : জে/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ