ATN
শিরোনাম
  •  

এবার ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করলো মার্কিন বাহিনী

         
এবার ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করলো মার্কিন বাহিনী

এবার ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করলো মার্কিন বাহিনী

এশীয় জলসীমায় ইরানের পতাকাবাহী তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড- সেন্টকোম। জাহাজ ৩টির নাম ডিপ সি, সেভিন এবং দোরেনা। তিনটি জাহাজেই পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল ছিল।

বুধবার মার্কিন নৌপরিবহণ ও নিরাপত্তা সূত্র জানায়, ইরানের পতাকাবাহী ট্যাংকারগুলো আটকের পর সেগুলোকে ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার নিকটবর্তী অবস্থান থেকে অন্যত্র সরিয়ে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর এক দিন পরই এই ট্যাঙ্কার জব্দের ঘটনা ঘটল।

এর আগে হরমুজ প্রণালিতে নৌ চলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে দুটি ইসরায়েলি জাহাজ জব্দ করে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর- আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জব্দ করা জাহাজ দুটি হলো এমএসসি ফ্রান্সিসকা এবং ইপামিনোদেস। জাহাজগুলো ইসরায়েলি পরিবহন সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে।

রিপোর্ট : আ. সা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ