ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা নারী দল। আগে ব্যাট করে ১৬৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা- জবাবে ৭০ বল বাকি থাকতে ম্যাচ জেতে লঙ্কানরা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা।
রাজশাহীতে শুরুতেই বিপর্যয়ে পড়ে টসজয়ী বাংলাদেশ- ৪ রানেই হারায় দুই উইকেট। একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন অধিনায়ক জ্যোতি। তবে বাকিদের ব্যর্থতায় মিলল না বড় পুঁজি। ১৬৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৫৮ রানেই ইনিংস খেলেছেন জ্যোতিই।
রান তাড়ায় পঞ্চাশের আগে দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন চামারি আতাপাত্তু। ৪০ রান করেন লঙ্গান অধিনায়ক। এরপর ৭৭ রানের জুটিতে সফরকারীদের এগিয়ে দেন হার্শিতা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নে। শেষ দিকে নাহিদা আক্তার এই দুইজনকে ফেরালেও, জয় পেতে সমস্যা হয়নি শ্রীলঙ্কার। আগামী শনিবার অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ।
রিপোর্ট : ই/মা. হা