ATN
শিরোনাম
  •  

জ্বালানি ইস্যুতে বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসবে সরকার : প্রধানমন্ত্রী

         
জ্বালানি ইস্যুতে বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসবে সরকার : প্রধানমন্ত্রী

জ্বালানি ইস্যুতে বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসবে সরকার : প্রধানমন্ত্রী

কেবল জ্বালানি ইস্যুতেই নয়, দেশ ও জাতির স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোনো বিষয় নিয়ে আলোচনায় বসতে সরকার প্রস্তুত বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি ইস্যুতে আলোচনার ব্যাপারে বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমানের প্রস্তাবে সাড়া দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার বিকালে শুরু হওয়া অধিবেশনে, সন্ধ্যার পর জ্বালানি ইস্যুতে সরব ছিলেন সংসদ সদস্যরা।

জ্বালানি তেলের সমস্যাটি তুলে ধরে এ নিয়ে সংসদ নেতার উপস্থিতিতে আলোচনার আগ্রহটি সোমবারই জাতীয় সংসদে জানিয়েছিলেন বিরোধীদলের নেতা। আজ বুধবার সেটিই সংসদের নিয়ম মেনে প্রস্তাব আকারে তোলেন।

জ্বালানি ইস্যুতে সংসদ সদস্যরা জনভোগান্তির নানা চিত্র তুলে সরকারের সমালোচনা যেমন করছিলেন, তেমনি বিহীতের জন্য ব্যাকুলতাও জানাচ্ছিলেন।

জ্বালানির সঙ্কট নেই- দাবি করে মন্ত্রীরা এ ব্যাপারে সরকারের তৎপরতা তুলে ধরেন সংসদে।

বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমান একটি কমিটির সুপারিশ জানান, যাতে তারা পরামর্শ দিতে পারেন এবং তা থেকে সরকার বাস্তবায়ন করতে পারে।

এতোসব তর্ক-বিতর্কের শেষে সংসদ নেতা তারেক রহমানই সমাধান টানলেন। তিনি জানালেন, দেশ ও দেশের মানুষের স্বার্থে সরকার ও বিরোধীদলের একই মত, একই চাওয়া। অর্থাৎ, বিরোধীদলের চাওয়া অনুসারে, দেশ ও জাতির স্বার্থে জ্বালানিসহ যেকোনো বিষয়ে আলোচনায় বসবে সরকার।

রিপোর্ট : সা. সু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ