দীর্ঘ জটিলতা কাটিয়ে ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দিচ্ছে ইইউ
দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে ইউক্রেনের জন্য ৯০ বিলিয়ন ইউরো বিশাল ঋণ প্যাকেজের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ।
আজ বুধবার ব্রাসেলসে ইইউভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রদূতদের এক বৈঠকে এই ঋণ প্যাকেজের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। বৈঠকে রাশিয়ার ওপর ২০তম নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও প্রাথমিক সম্মতি জানায় জোটটি।
আগামীকাল বৃহস্পতিবার সাইপ্রাসে অনুষ্ঠিতব্য ইইউ নেতাদের এক অনানুষ্ঠানিক সম্মেলনে এই ঋণ প্যাকেজের চূড়ান্ত অনুোমোদন দেবেন ইইউ নেতারা।
এর আগে, গত বছরের ডিসেম্বর থেকেই অনুমোদনের অপেক্ষায় ছিল ঋণ প্যাকেজটি। তবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার তেল সরবরাহ বন্ধের অভিযোগ তুলে এতে ভেটো দেন হাঙ্গেরির তৎকালীন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তবে বিশাল এই ঘোষণার কয়েক ঘণ্টা পর দীর্ঘদিন বন্ধ থাকা পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় আবারো রাশিয়ার তেল সরবরাহ শুরু করে কিয়েভ।
রিপোর্ট : রা. মু/মা. হা