ATN
শিরোনাম
  •  

শিবগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে অব্যাহতি

         
শিবগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে অব্যাহতি

শিবগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসির একটি কেন্দ্রে ভুল সিলেবাসের ভিত্তিতে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেয়ার অভিযোগে ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) তাহমিদুর রহমান নামে এক পরীক্ষার্থী উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তিন শিক্ষককে পরীক্ষায় যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ওই তিন শিক্ষক হলেন, আব্দুস সাত্তার, বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান, দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়েরে সহকারী শিক্ষক মাহবুবুর রহমান।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, বিকেলে কয়লারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদুর রহমান লিখিত অভিযোগ করেন, মঙ্গলবার এসএসসির বাংলা প্রথম পত্রে তিনি কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন। এ সময় তাকে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত সৃজনশীল প্রশ্নপত্র দেয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত শিক্ষকদের জানালে তারা কোনো ব্যবস্থা নেননি বরং তাকে গালিগালাজ করা হয়।

তিনি আরও বলেন, একইভাবে কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী তমিজ উদ্দীন, তামিম ইকবাল ও নাইম হোসেন আগের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে বাধ্য হয়েছে।

এ ঘটনায় তাহমিদুর রহমানসহ চার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে, রাজশাহী শিক্ষাবোর্ডকে তাদের আবার মূল্যায়নের অনুরোধ জানানো হয়েছে বলে জানান ইউএনও।

পাশাপাশি ওই সময় কেন্দ্রে দায়িত্বরত তিনজনকে পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ