চট্টগ্রামে সিরিজ জেতার লক্ষ্যেই নামবে বাংলাদেশ, পাল্টা হুঙ্কার কিউইদের
ঢাকায় প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। ১-১ সমতায় থাকায় সিরিজ ছড়াচ্ছে রোমাঞ্চ।
চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অঘোষিত ফাইনালে দেখা হচ্ছে মিরাজ-ল্যাথামদের।
শিরোপার নিষ্পত্তি হয়নি ঢাকায়, হবে চট্টগ্রামে। সাগরিকার চেনা কন্ডিশনে ফেবারিট হিসেবেই মাঠে নামার কথা বাংলাদেশের। বিপরীতে সমান তালে লড়ে নিশ্চয়ই জয়ের পথই খুঁজবে নিউজিল্যান্ডও।
তাসকিন-শরিফুল আর নাহিদ রানাদের দুর্দান্ত পারফরমেন্সর সঙ্গে তানজিদ, হৃদয় আর লিটনরা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সিরিজ জিতবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস দলের পেস বোলিং কোচ শন টেইটের।
কোচ বলেন, ‘সিরিজ র্নিধারণী ম্যাচে সবসময়ই চাপ থাকবে- এটাই স্বাভাবিক। এটা শীর্ষ পর্যায়ের ক্রিকেট, অবশ্যই আপনি সিরিজ জিততে চাইবেন। বিশেষ করে গত ম্যাচে আমরা যেভাবে পারফর্ম করেছি- তাতে অবশ্যই শেষ ম্যাচ ও সিরিজ জেতা উচিত।’
সিরিজ নির্ধারণী এই ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসার সম্ভাবনা কম, কিন্তু বদল হতে পারে পেস আক্রমণে। ফিট হয়ে উঠেছেন মোস্তাফিজুর রহমান। আজ বুধবার সংবাদ সম্মেলনে কাটার মাস্টারকে নিয়ে ইতিবাচক তথ্যই দিয়েছেন টেইট।
কোচ শন টেইট বলেন, ‘শতভাগ নিশ্চিত নই, তবে সম্ভবত মোস্তাফিজ সিলেকশনের জন্য এভেইলেবল থাকছে। আজ ৩-৪ ওভার বল করেছে। জানি না মেডিকেল টিম কী ভাবছে। তবে যতটুকু বোলিং করেছে, ঠিকঠাক ছিল।’
নিউজিল্যান্ডের এই বর্তমান দলটি বেশ তরুণ, যাদের অনেকেরই বাংলাদেশে খেলার পূর্ব অভিজ্ঞতা নেই। তবুও পরিস্থিতির সঙ্গে মানিয়ে দারুণ খেলছে তারা। ম্যাচের আগে উইলিয়াম ও ’রুর্ক জানালেন, সিরিজ জয়ই তাদের একমাত্র লক্ষ্য।
উইলিয়াম ও ’রুর্ক জানান, ‘অবশ্যই, আমরা এখানে এসে সিরিজ জিততে চাই এবং বিষয়টি নিয়ে আমরা সবাই রোমাঞ্চিত। সবাই খুব ভালো প্রস্তুতি নিচ্ছে। আমরা কাল মাঠে নিজেদের সেরাটা দেব এবং সিরিজ জেতার লক্ষ্যেই নামব।’
কিউইদের হুঙ্কারের বিপরীতে বাংলাদেশ দলও প্রস্তুত। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ওয়ানডে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ১১ বছর পর আবারও ব্লাকক্যাপস বধের হাতছানি মিরাজ-লিটনদের সামনে।
রিপোর্ট : ই/মা. হা