তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে সমাবেশ, ক্ষেপণাস্ত্র প্রদর্শন
রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইসলামিক রেভুল্যুশনারি গার্ড বাহিনী-আইআরজিসি।
মঙ্গলবার রাতে তেহরানের একটি চত্তরে অনুষ্ঠিত সমাবেশে গদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা এবং IRGC'র এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভিকে প্রশংসা করেন এবং আমেরিকা ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন।
গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় জনসাধারণের চলাচলস্থল ও আবাসিক এলাকার মধ্যেই ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়। তেহরানের আরেকটি বড় চত্বরে খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্রও প্রদর্শন করা হয়।
তেহরান ছাড়াও দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক রাজধানী ও কবিদের শহর শিরাজ, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং পশ্চিম-কেন্দ্রীয় প্রদেশ জাঞ্জানেও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।
রিপোর্ট : আ. সা/মা. হা