রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ আজও , দুর্ভোগে যাত্রীরা
আজও বন্ধ রয়েছে রাজশাহী থেকে দূরপাল্লার বাস। ফলে রাজশাহীর কাউন্টারগুলোতে এসে ফিরে যাচ্ছে যাত্রীরা। তাই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আজ বুধবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতির নেতারা। তবে রাজশাহী থেকে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজশাহী ও নাটোরের বাস মালিকদের দ্বন্দ্বের জেরে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় বাস। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো বাস পাচ্ছেন না। কেউ বিকল্প হিসেবে সিএনজি বা ভাড়ায়চালিত গাড়িতে অতিরিক্ত টাকা দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, আবার অনেকে বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে বসার কথা রয়েছে। আমরাও চাই এই সমস্যা সমাধান হোক।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি