ATN
শিরোনাম
  •  

পটল চাষে লাভবান সাতক্ষীরার কৃষকরা

         
পটল চাষে লাভবান সাতক্ষীরার কৃষকরা

পটল চাষে লাভবান সাতক্ষীরার কৃষকরা

গ্রীষ্মকালীন জনপ্রিয় সবজি পটল। সাতক্ষীরা জেলায় বরাবরই যার ফলন হয় বেশ। এবার এ জেলায় ৫৫০ হেক্টর জমিতে পটলের চাষ হয়েছে। কৃষকদের ভাষায়, অতীতের তুলনায় এবছর দাম আর ফলন দুটোই ভালো। বিঘাপ্রতি ফলনে, এক থেকে দেড়লাখ টাকা লাভের আশা করছেন চাষিরা।

সাতক্ষীরায় পটলের বাম্পার ফলনে বাজারে ভালো দাম পাচ্ছেন চাষিরা। আগামীতে বিদেশে রপ্তানি করা গেলে লাভের পরিমাণ আরো বাড়বে বলে মনে করছে জেলা কৃষি দপ্তর।

সাতক্ষীরার পটল কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন পাইকাররা। ক্ষেত থেকেই ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে কিনছেন তারা।

সাতক্ষীরার মাটি পটল চাষের জন্য বেশ উপযোগী। এ চাষ অব্যাহত থাকলে আগামীতে বিদেশে রপ্তানি করে লাভের পরিমাণ আরো বাড়বে বলে আশা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

রিপোর্ট : ত./ সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট কৃষি সংবাদ


অন্যান্য সংবাদ