ATN
শিরোনাম
  •  

তেজগাঁও থানার মামলায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন

         
তেজগাঁও থানার মামলায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন

তেজগাঁও থানার মামলায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর তেজগাঁও থানার মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। তার সঙ্গে ১ মাস ১৬ দিন বয়সী শিশুসন্তানও রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) মামলায় জামিন চেয়ে আসামিপক্ষের পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে একই দিনে বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাঈদ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন শিল্পী বেগমকে তার শিশুসন্তানসহ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে আসামির সক্রিয় ভূমিকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন।

অন্যদিকে, আসামিপক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি বিচারকের খাস কামরায় জামিনের পক্ষে শুনানি করেন। আদালত প্রথমে আদেশ অপেক্ষমাণ রেখে পরে জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানান এই আইনজীবী। এরপর আসামিপক্ষ পুনর্বিবেচনার আবেদন করলে শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২০ এপ্রিল রাতে শিল্পী বেগমকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ