আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে: প্রধানমন্ত্রী
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসনের সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতার প্রতি আমাদের অবস্থান পরিস্কার। আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে।’
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যরা সাক্ষাৎ করেছেন। তারা সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী সেগুলো মনোযোগ দিয়ে শোনেন।
তিনি আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকারের দৃঢ় অবস্থানের কথা পরিষ্কারভাবে তুলে ধরেন।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন, তিনি নিয়মিত পত্রিকা পড়েন ও টেলিভিশন দেখেন। গণমাধ্যমে প্রকাশিত খবরকে গুরুত্ব দেন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি নোয়াব সদস্যদের সঙ্গে তার প্রথম বৈঠক।
এ বৈঠকে উপস্থিত ছিলেন নোয়াবের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ আলতামাশ কবির, সদস্য এ কে আজাদ, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়ার সম্পাদক মোজাজ্জেল হক, পূর্বকোণের সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রকাশক নাসিম মনজুর।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স