দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৮৮টি শিশু। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩ শিশু।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হওয়া শিশুটি ঢাকা বিভাগের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে বরিশাল ও সিলেট বিভাগে। এছাড়া, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে নিশ্চিত আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮০৫ জন এবং উপসর্গ নিয়ে আরও ২৫ হাজার ৯৩৫ জন আক্রান্ত হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৮৪৮টি শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স