ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’ বললেন আইআরজিসি কমান্ডার, যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র মরিয়া—দাবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছেন এবং যুদ্ধবিরতি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি।
তিনি দাবি করেন, বিপ্লবী গার্ড বাহিনী লড়াই চালিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হতাশা ও ক্লান্তির দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) আইআরজিসি ঘনিষ্ঠ ইরানি বার্তা সংস্থা ফারস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ফারসি ভাষায় দেওয়া বিবৃতিতে মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, ‘আইআরজিসি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হতাশা ও ক্লান্তির দ্বারপ্রান্তে নিয়ে গেছে; যা তাদের মরিয়া হয়ে যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য করেছে।’
এতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনী ‘মিথ্যাবাদী ও বিভ্রান্ত মার্কিন প্রেসিডেন্টকে’ মাঠের পরিস্থিতি নিয়ে ‘মিথ্যা আখ্যান তৈরি করতে’ দেবে না; বিশেষ করে হরমুজ প্রণালি প্রসঙ্গে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে ইরানের কোনও প্রতিনিধিদল ইসলামাবাদ যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। যদিও সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের সঙ্গে আজই চুক্তি স্বাক্ষর হবে।’
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আয়োজন নিয়ে ব্যাপক প্রস্তুতি থাকলেও ইরান এখন পর্যন্ত কোনও প্রতিনিধিদল পাঠায়নি। বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক এক প্রতিনিধি জানিয়েছেন, ইরানে পর্দার আড়ালে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। দেশটির কট্টরপন্থীরা আলোচকদের ওপর কূটনীতির বদলে সংঘাতের পথ বেছে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স