ATN
শিরোনাম
  •  

এসএসসি প্রথম পরীক্ষা শান্তিপূর্ণ, প্রশ্নফাঁসের কোনো আশঙ্কা নেই: শিক্ষামন্ত্রী

         
এসএসসি প্রথম পরীক্ষা শান্তিপূর্ণ, প্রশ্নফাঁসের কোনো আশঙ্কা নেই: শিক্ষামন্ত্রী

এসএসসি প্রথম পরীক্ষা শান্তিপূর্ণ, প্রশ্নফাঁসের কোনো আশঙ্কা নেই: শিক্ষামন্ত্রী

সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। এছাড়া, এ ধরনের কোনো আলোচনাও নেই। এজন্য আমি সর্বপ্রথম সাংবাদিকদের ধন্যবাদ জানাতে চাই তাদের সহযোগিতার জন্য।

তিনি আরও বলেন, পরীক্ষা যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। এসব বিষয় গণমাধ্যমে প্রচার হওয়ায় পুরো জাতি জানতে পেরেছে যে এবারের পরীক্ষা হবে সুন্দর, নকলমুক্ত এবং প্রশ্নফাঁসমুক্ত।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমাদের শিক্ষার্থীরা আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষা দিচ্ছে—এটি সত্যিই অভাবনীয়। আমি গিয়ে তাদের যে উচ্ছ্বাস দেখেছি, তাতে আমি মুগ্ধ হয়েছি। একইসাথে আমি সাংবাদিকদের অনুরোধ করি, পরবর্তী পরীক্ষাগুলোতেও একইভাবে সহযোগিতা অব্যাহত রাখার জন্য।

তিনি জানান, আসন্ন পরীক্ষাগুলো তিনি নিজে এবং তার টিম মনিটরিং করবেন। পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেলে তা দ্রুত জানাতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী যানজটে আটকে দেরি করলে কীভাবে তাকে মানসিকভাবে স্বস্তি দিয়ে কেন্দ্রে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তার মতে, এতে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আগের দিন অনুরোধ করেছিলেন যেন পরীক্ষা কেন্দ্রগুলো সকাল আটটা থেকেই খোলা রাখা হয়। দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের কথা বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও কেউ দেরি করলে যেন তারা ভীত বা বিভ্রান্ত না হয়—সবার আগে তাদের সহযোগিতা করাই প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ