রাজধানীর পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে গেলেই দেখা মিলত সাবেক বক্সার ও কোচ সৈয়দ মহিউদ্দিন আহমেদকে। বেশিরভাগ সময় বক্সিং রিংয়ে ব্যস্ত থাকতেন বক্সারদের প্রশিক্ষণ দিতে। কিন্তু রিংয়ে সেই ব্যস্ততা আর থাকবে না মহিউদ্দিনের।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। বক্সিংয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল মহীর। খেলোয়াড়ি জীবন শেষে তিনি অবতীর্ণ হন কোচ ও সংগঠকের ভূমিকায়। তার হাত ধরে জাতীয় পর্যায়ে এসেছেন অনেক বক্সার।
সারা জীবনে তিনি বক্সার, কোচ, জাজ, কর্মকর্তা সব ভূমিকাতেই কাজ করেছেন। তিনি ফেডারেশনের বর্তমান যুগ্ম সম্পাদকও ছিলেন। সঙ্গে রেফারি জাজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, আন্তর্জাতিক বক্সিং কোচ গ্রেড-২ ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের চিফ কোচ। ৬৬ বছর বয়সেও তিনি প্রতিদিনই বক্সিং রিংয়ে সময় কাটাতেন, শেখাতেন নতুন খেলোয়াড়দের।
মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে বাংলাদেশ বক্সিং ফেডারেশনসহ ক্রীড়াঙ্গনের অনেক সংগঠন ও ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছে। এছাড়াও, যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক শোক প্রকাশ করেছেন।
আজ (মঙ্গলবার) বাদ মাগরিব খিলগাঁও তিলপাপাড়া জামে মসজিদে জানাজা এবং খিলগাঁও তিলপাপাড়া কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স