ATN
শিরোনাম
  •  

এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত, মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

         
এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত, মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত, মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

দেশজুড়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রাথমিক, গণশিক্ষা ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।

এদিকে পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নিতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রাথমিক, গণশিক্ষা ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন শিক্ষার্থী।

সিলেটে বিভাগে প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। তবে ঘন ঘন লোডশেডিং নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন অভিভাবকেরা।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ২২ হাজার ৮৬৩ জন।

দিনাজপুর শিক্ষাবোর্ডেও এসএসসি পরীক্ষার্থী গত বছরের তুলনায় কমেছে।

রাজশাহীতে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, পরীক্ষার আগে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটেছে।

এদিকে, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সকল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বোর্ড চেয়ারম্যান।

যশোরে নতুন প্রবর্তিত পাবলিক পরীক্ষা আইন কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। শিক্ষার্থীরা কিছুটা ভীত হলেও অভিভাবকরা বলছেন এর মাধ্যমে প্রকৃত মেধাবীরা উঠে আসবে।

দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। এতে অংশ নিয়েছে সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ