ATN
শিরোনাম
  •  

রিহ্যাব নির্বাচন : ৪৩ ভোটের ব্যাখ্যা চাইলো নির্বাচনী আপিল বোর্ড

         
রিহ্যাব নির্বাচন : ৪৩ ভোটের ব্যাখ্যা চাইলো নির্বাচনী আপিল বোর্ড

রিহ্যাব নির্বাচন : ৪৩ ভোটের ব্যাখ্যা চাইলো নির্বাচনী আপিল বোর্ড

আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব নির্বাচনে গণনার বাইরে থাকা ৪৩ ভোটের ব্যাখ্যা চাইলো নির্বাচনি আপিল বোর্ড। ব্যাখ্যা পাওয়ার পর বিকেল ৪টার মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে বোর্ড।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রিহ্যাব কার্যালয়ে আপিল শুনানি শুরু হয়। এতে ৩ জন আপিলকারী এবং নির্বাচনে বিজয়ীদের বক্তব্য শোনেন আপিল বোর্ড।

প্রাথমিক ফলাফল ঘোষণায় গণনার বাইরে থাকা ৪৩টি ব্যালট পেপারের বিষয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে ব্যাখ্যা চান আপিল বোর্ড। তবে প্রাথমিক ফলাফলে বিজয়ীদের দাবি, আপিল করা হয়েছে নির্ধারিত সময়ের পর। গেলো ১৮ এপ্রিল আগামী দুই বছরের জন্য রিহ্যাবের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের কাছে নির্বাচন পরিচালনা বোর্ড চেয়ারম্যান জহিরুল হক ভূঁইয়া জানান, যে ৪৩ ব্যালট পেপার নিয়ে আপত্তি এসেছে সেগুলো পুনরায় গণনা করে আপিল বোর্ডকে ব্যাখ্যা দেওয়া হবে।

রিপোর্ট : গো. কা, র/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ