ATN
শিরোনাম
  •  

লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদ, হলেন, আলকারাজ, সাবালেঙ্কা, ইয়ামাল

         
লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদ, হলেন, আলকারাজ, সাবালেঙ্কা, ইয়ামাল

লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদ, হলেন, আলকারাজ, সাবালেঙ্কা, ইয়ামাল

খেলাধুলার ‘অস্কার’ খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরস্কারে এবার আলো ছড়িয়েছে টেনিস। স্প্যানিশ তারকা আলকারাজ জিতেছেন বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের সম্মান, আর নারী বিভাগে সেরা হয়েছেন বেলারুশের সাবালেঙ্কা। আর বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদ হয়েছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল।

আলকারাজ আর সাবালেঙ্কা দুজনেরই প্রথমবারের মতো পেলেন এই পুরস্কার।

মাদ্রিদের সিবেলেস প্যালেসে জমকালো আয়োজনে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে আলোচনায় ছিলেন আলকারাজ।

অন্যদিকে সাবালেঙ্কা জিতেছেন ইউএস ওপেন, যা তাঁর চতুর্থ গ্র্যান্ড স্লাম। আর বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদ হয়েছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল। আর বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে পিএসজি, যারা গত মৌসুমে ট্রেবল জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের ইতিহাস গড়ে।

২০২৬ সালের লরিয়াস বর্ষসেরার এ আয়োজন উপস্থাপনা করেন ক্রীড়া জগতের দুই তারকা নোভাক জোকোভিচ ও আইলিন গু।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ