ATN
শিরোনাম
  •  

পাকিস্তানের বিমানবাহিনী ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৬ সামরিক উড়োজাহাজ

         
পাকিস্তানের বিমানবাহিনী ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৬ সামরিক উড়োজাহাজ

পাকিস্তানের বিমানবাহিনী ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৬ সামরিক উড়োজাহাজ

ইরানের সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছানোর আগে অন্তত ছয়টি মার্কিন সরকারি উড়োজাহাজ পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করেছে।

আজ সোমবার পাকিস্তানে পৌঁছানো এসব উড়োজাহাজে যোগাযোগ সরঞ্জাম, মোটরকেড সহায়তা এবং অতিরিক্ত সরঞ্জাম নিয়ে ইসলামাবাদের প্রধান ভিআইপি প্রবেশপথ রাওয়ালপিন্ডির নুর খান বিমান বাহিনী ঘাঁটিতে পৌঁছায়।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, পাকিস্তানে অবতরণ করা এসব উড়োজাহাজের মধ্যে অন্তত দু’টি আজ (সোমবার) অবতরণ করেছে এবং বাকি চারটি গত ৪৮ ঘণ্টার বিভিন্ন সময়ে সেখানে পৌঁছেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসলামাবাদ আলোচনার দ্বিতীয় ধাপের প্রস্তুতি পর্যালোচনার জন্য পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তবে ইরান এখন পর্যন্ত পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে নতুন করে আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। যদিও নকভি বলেছেন, সব আয়োজন চূড়ান্ত করা হয়েছে এবং সফরকারী প্রতিনিধি দলের জন্য ‘‘অভেদ্য নিরাপত্তা’’ নিশ্চিত করা হয়েছে। তিনি সাম্প্রতিক ইরান সফর সম্পর্কেও ইরানি রাষ্ট্রদূতকে অবহিত করেন।

পাকিস্তানের এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক স্থায়ী স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান জরুরি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উত্তেজনা প্রশমনে পাকিস্তানের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকাকে মোঘাদাম স্বাগত জানিয়েছেন।

বৈঠকে ইসলামাবাদের প্রধান কমিশনার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ডেপুটি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরান নিশ্চিতভাবেই আশাবাদী নয়; তবে বাস্তববাদী।

সূত্র: আল জাজিরা, বিবিসি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ