হাম সংক্রমণ পরিস্থিতিকে এখনই মহামারী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই : স্বাস্থ্যমন্ত্রী
হাম সংক্রমণ পরিস্থিতিকে এখনই মহামারী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, অতীতে নিয়মিত টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে বর্তমানে হামের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
চারটি সিটি এবং বেশ কয়েকটি জেলা-উপজেলায় সীমিত আকারে চললেও, সোমবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রী জানান, হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতি মারাত্মক হলেও মহামারী বলার মতো নয়।
এই কর্মসূচির আওতায় ছয় থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
এর আগে, গত ৫ এপ্রিল প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়, যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ সিটি করপোরেশনে একযোগে এ কার্যক্রম শুরু হয়, যা শেষ হবে আগামী ১২ মে।
জ্বর বা অন্য অসুখে আক্রান্ত শিশুরা সুস্থ হওয়ার পর, হামের টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা দান কর্মসূচি সফল করার মাধ্যমে হামের বিস্তার ঠেকাতে অভিভাবকদের সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তর।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা