ATN
শিরোনাম
  •  

ওমান সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

         
ওমান সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

ওমান সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় মার্কিন নৌবাহিনী। তবে ইরানের এই ড্রোন হামলায় মার্কিন জাহাজে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন বাহিনী জাহাজটি জব্দ করার পর ইরানের সেনাবাহিনীর শীর্ষ অপারেশনাল ইউনিট খাতাম আল-আনবিয়া হুঁশিয়ারি দিয়ে জানায়, এই পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন এবং এর কঠোর জবাব দেওয়া হবে।

টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টার বৈঠক হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি সোমবার আবারও প্রতিনিধিদলকে ইসলামাবাদে আলোচনার জন্য পাঠাবেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান যদি শর্ত অনুযায়ী চুক্তিতে না আসে, তাহলে তাদের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে।

তবে জাহাজ জব্দের ঘটনার পর নতুন করে আলোচনার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রবিবার রাতে সিদ্ধান্ত হয়েছে—ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে কোনো প্রতিনিধি পাঠাবে না তেহরান।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ