ATN
শিরোনাম
  •  

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান

         
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজের জন্মভূমি বগুড়া সফরে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) একাধিক উন্নয়নমূলক কর্মসূচির লক্ষ্যে সড়কপথে ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউজে পৌঁছান তিনি।

সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করার কথা রয়েছে তার। এরপর বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং এর আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেবেন তিনি।

দুপুরের পর গাবতলী উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচির মধ্যে রয়েছে খাল খনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের সূচনা।

পরে তিনি নিজ পৈতৃক বাড়িতে যাবেন এবং বিকেলে আবার শহরে ফিরবেন। বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

তার এ সফরকে ঘিরে বগুড়া শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশপথে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে ভিড় করছেন, তাকে একনজর দেখার আশায়।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ