নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২৬ রানে হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে আজ (সোমবার) দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে স্বাগতিকদের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে হেরে গেছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন।
টস জয়ের পর ল্যাথাম বলেন, আমরা আবার ব্যাটিং করতে নামছি। আগের ম্যাচের তুলনায় উইকেটটা একটু ভিন্ন মনে হলেও ভেতরের অংশ এখনো শুকনো। তাই আশা করছি আগের ম্যাচের মতোই আচরণ করবে।
দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, আমাদের লক্ষ্য সবসময় সামনে যা আছে সেটার সর্বোচ্চটা দেওয়া। সিরিজ জয়ের সুযোগ অবশ্যই বড় ব্যাপার, তবে সেখানে পৌঁছাতে এখনো অনেক পথ বাকি। এই ধরনের উইকেটে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ, আর গত ম্যাচে ছেলেরা সেটা ভালোভাবেই করেছে। দলে কোনো পরিবর্তন নেই।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, প্রতিটি ম্যাচই আমাদের জন্য বড় সুযোগ। প্রথম ম্যাচ হারাটা কঠিন ছিল, তবে এখনো আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমরা ভালো খেললে অনেক কিছু শেখার সুযোগ থাকবে। অতীতে দল হিসেবে আমরা ভালো করেছি এবং আমাদের পেস আক্রমণ শক্তিশালী হওয়ায় আমি আত্মবিশ্বাসী। একাদশে একটি পরিবর্তন এসেছে—আফিফের জায়গায় খেলছেন সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রোরকে, জেইডেন লেনক্স।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স