ATN
শিরোনাম
  •  

আর্সেনালকে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুললো ম্যানসিটি

         
আর্সেনালকে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুললো ম্যানসিটি

আর্সেনালকে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুললো ম্যানসিটি

প্রিমিয়ার লিগ আর্সেনালকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুললো ম্যানসিটি। রায়ান শেরকি ও আর্লিং হলান্ডের গোলে ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল।

রোববার রাতে ইতিহাদে সিটি যেন ছিল অপ্রতিরোধ্য। ১৬ মিনিটেই সিটিজেনদের উল্লাসে ভাসান ফরাসি উইঙ্গার রায়ান শেরকি। দুই মিনিট পর সিটির গোলকিপার দোন্নারুম্মার ভুলে আর্সেনালকে সমতায় ফেরান কাই হাভার্টজ।

দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে দুই শিবিরই। ৬৫ মিনিটে নিপুণ শটে জয়সূচক গোলটি করেন আর্লিং হলান্ড। শেষ মুহূর্তে হাভার্টজ একটি সুযোগ মিস করলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মিকেল আর্তেতার দলকে। এই জয়ে গানারদের সাথে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনলো সিটিজেনরা। বর্তমানে ৩৩ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭০।

অন্যদিকে, এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৬৭।

রিপোর্ট : ই/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ