প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতেও যাবেন তিনি।
আজ সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টায় রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়ক পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে আছেন।
এদিন সকাল সাড়ে ১০টায় তাদের বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তার। সব অনুষ্ঠান শেষ করে তারা সন্ধ্যা ৬টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
তারেক রহমানের বগুড়া সফরের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে, বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান চলাচল শুরু করা, বগুড়া শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ, করতোয়া নদীতে প্রাণ ফিরিয়ে আনার প্রকল্প গ্রহণ এবং শহরের যানজট কমাতে বিকল্প রাস্তা ও ফ্লাইওভার নির্মাণ।
এছাড়া প্রধানমন্ত্রীর অন্য কর্মসূচির মধ্যে রয়েছে, নিজবাড়ি গাবতলীর বাগবাড়ী এলাকায় ফ্যামিলি কার্ড, শহীদ জিয়া গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকার কার্যক্রম উদ্বোধন, বাগবাড়ি চৌকিরদহ এলাকায় খাল খনন, বগুড়া জজ আদালতে নতুন ভবন ও ইবেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন, বগুড়া প্রেস ক্লাব ও বায়তুর রহমান মসজিদের নতুন ভবনের উদ্বোধন এবং আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা