ATN
শিরোনাম
  •  

কাল সিরিজ জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডের, টসকে বড় ফ্যাক্টর বলছেন স্মিথ

         
কাল সিরিজ জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডের, টসকে বড় ফ্যাক্টর বলছেন স্মিথ

কাল সিরিজ জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডের, টসকে বড় ফ্যাক্টর বলছেন স্মিথ

প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে থাকা সফরকারী নিউজিল্যান্ড এখন দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায়। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশের জন্য ম্যাচটি সমতায় ফেরার শেষ সুযোগ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে কিউই পেসার নাথান স্মিথ বলেছেন, বাংলাদেশের মাটিতে সিরিজ জয় তাদের জন্য বড় অর্জন হবে।

তিনি জানান, সিরিজ জিততে পারলে এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। আমরা বিদেশের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে চাই। এই সাফল্য দলকে সামনে এগিয়ে যেতে আত্মবিশ্বাস দেবে।

প্রথম ম্যাচে বোলারদের দারুণ পারফরম্যান্সে ২৬ রানের জয় পায় নিউজিল্যান্ড। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা। তবে স্মিথের মতে, দ্বিতীয় ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তার ভাষায়, প্রথমে ব্যাট করে লক্ষ্য ছুঁড়ে দেওয়া ভালো সিদ্ধান্ত হতে পারে। এই গরমে আগে ফিল্ডিং করা কঠিন, যা পরে ব্যাটিংয়েও প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, গরম আবহাওয়ায় বোলারদের জন্য ছোট ছোট স্পেলে বল করা এবং দলীয় সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ হবে।

উইকেট নিয়েও সতর্ক করেছেন স্মিথ। তার মতে, দিনের গরমে উইকেট দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং ম্যাচ যত এগোবে, ব্যাটিং তত কঠিন হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড, যা ছিল ২০০৮ সালের পর তাদের প্রথম সিরিজ জয়। এবার সেই সাফল্য পুনরাবৃত্তির দ্বারপ্রান্তে কিউইরা।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ