ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
বিএনপির দুই গ্রুপের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ময়মনসিংহের তারাকান্দায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১০ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাজার এলাকায় এই ১৪৪ জারি থাকবে বলে জানানো হয়েছে।
জারিকৃত আদেশে বলা হয়, রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র যেমন দা, হাঁসুয়া, লাঠিসোঁটা বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা যুবদল নেতা রিয়াদ আহামেদের ওপর হামলার প্রতিবাদে রবিবার বিকেল ৩টায় তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও সমাবেশ আহ্বান করে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল গ্রুপের অনুসারীরা।
অন্যদিকে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলয়ের আরেকটি পক্ষ একই সময়ে ওই স্থানে বিক্ষোভের আহ্বান করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ায় তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুর থেকেই তারাকান্দার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ জানান, একই স্থানে বিএনপির দুপক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রবিবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ১৪৪ জারি থাকবে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স