ATN
শিরোনাম
  •  

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়ে পড়েছেন ট্রাম্প : কমলা হ্যারিস

         
নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়ে পড়েছেন ট্রাম্প : কমলা হ্যারিস

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়ে পড়েছেন ট্রাম্প : কমলা হ্যারিস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জড়িয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

শনিবার ডেট্রয়েটে ডেমোক্র্যাট পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এ কথা বলেন কমলা।

তিনি অভিযোগ করেন, ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছেন, যা মার্কিন জনগণ চায় না। তবুও এতে যুক্তরাষ্ট্রকে টেনে এনে মার্কিন সেনাদের বিপদের মুখে ঠেলে দিয়েছেন ট্রাম্প।

কমলা হ্যারিস আরও অভিযোগ করেন যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত নথি প্রকাশ থেকে মানুষের দৃষ্টি সরাতেই এই যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করছেন ট্রাম্প। তবে হ্যারিসের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ