ATN
শিরোনাম
  •  

অ্যাতলেতিকো মাদ্রিদকে কাঁদিয়ে কোপ ডেল রে চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ

         
অ্যাতলেতিকো মাদ্রিদকে কাঁদিয়ে কোপ ডেল রে চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ

অ্যাতলেতিকো মাদ্রিদকে কাঁদিয়ে কোপ ডেল রে চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ

আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রে'র নতুন শিরোপা রিয়াল সোসিয়েদাদের। শিরোপার মঞ্চে ২-২ গোলের রোমাঞ্চকর এক লড়াইয়ের পর, টাইব্রেকারে শিরোপার স্বপ্ন চুরমার হলো মাদ্রিদ জায়ান্টদের। শুটআউটের সেই স্নায়ুচাপ সামলে পাঁচ বছর পর আবারও শিরোপাজয়ী সোসিয়েদাদ।

সেভিয়ায় শনিবার রাতে ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই আতলেতিকোর জালে বল। সোসিয়েদাদের ফরোয়ার্ড আন্দের ব্যারেনেশিয়ার হেডে হতবাক সিমেওনের দল। তবে দমে যাওয়ার পাত্র নয় গ্রিজমানরা। ১৮ মিনিটেই নাইজেরিয়ান ফরোয়ার্ড লুকমানের দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে আতলেতিকো।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে আবারও লিড এনে দেন অধিনায়ক মিকেল ওরিজাবাল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টাতেও গোলের দেখা পাচ্ছিল না আতলেতিকো। যখন হারের শঙ্কায় পড়ে সিমিওনের দল, তখনই দৃশ্যপটে হুলিয়ান আলভারেজ। চোখ ধাঁধানো শটে পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসান এই আর্জেন্টাইন।

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়য়েও স্কোরলাইন থাকল ২-২। ফল নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে আতলেকিকোর সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান উনাই মারেরো। সোসিয়েদাদ গোলকিপার রুখে দেন আলেক্সান্ডার সরলথ ও আলভারেজের শট। তাতেই পাঁচ বছর পর আবারও সোসিয়েদাদের হাতে ওঠে কোপা ডেল রের মুকুট।

হতাশ হলেও খেলোয়াড়দের মানসিকতা ও লড়াই করার ইচ্ছার প্রশংসা করে আতলেতিকো কোচ ডি য়েগো সিমিওনে বলেন, ছেলেরা শেষ পর্যন্ত লড়াই করেছে এবং কঠিন পরিস্থিতি থেকে ফিরে এসেছে। তবে টাইব্রেকারে ভাগ্য তাদের পক্ষে ছিল না। ছোট ভুলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে।

রিপোর্ট : ই/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ