লিওনেল মেসির জোড়া গোলে মেজর লিগ সকারে কলোরাডো র্যাপিডসকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস টেবিলের দ্বিতীয় স্থানে এখন মেসিরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচটি খুব সহজ ছিল না মায়ামির জন্য। এই ম্যাচের আগেই দলের দায়িত্ব ছেড়ে দেন প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো। ভারপ্রাপ্ত কোচ গুইলের্মো হয়োসের তত্ত্বাবধানে খেলতে নামে মায়ামি।
ম্যাচের শুরুর দিকে ইয়ানিক ব্রাইটকে ডি-বক্সের ভেতর ফাউল করেন জশুয়া আতেন্সিও। স্পট কিকে দলকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান জার্মান বার্তেরাম।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কলোরাডো। ৪ মিনিটের মধ্যে দুই গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান রাফায়েল নাভারো ও ড্যারেন ইয়াপি।
সেই সমতা থেকেই পরে ম্যাচ মায়ামির দিকে ঘুরিয়ে দেন মেসি। ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে একক নৈপুণ্যে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। এই মৌসুমে এটি মেসির সপ্তম গোল, যা তাকে তুলে আনলো আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায়। আর তার ক্যারিয়ার গোল হলো ৯০৫টি।
কলোরাডো র্যাপিডসের ঘরের মাঠের দর্শক ধারণ ক্ষমতা ১৮ হাজারের একটু বেশি। লিওনেল মেসিকে চোখের সামনে দেখার আগ্রহ তো কয়েক গুণ বেশি মানুষের! ম্যাচটি তাই সরিয়ে নেওয়া হলো ডেনভারের এনএফএল স্টেডিয়ামে। দর্শক ধারণ ক্ষমতা যেখানে ৭৬ হাজারের বেশি। প্রায় পরিপূর্ণ সেই গ্যালারির দর্শকদের জন্য মেসি মেলে ধরেন তার জাদু।
রিপোর্ট : ই/মা. হা