ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর কলিমেনকো জানিয়েছেন, শনিবার কিয়েভের দক্ষিণাঞ্চলে হলোসিভস্কি এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি জানান, এক ব্যক্তি রাস্তায় নেমে হঠাৎ লোকজনের ওপর এলাপাতাড়ি গুলি চালাতে থাকেন। এসময় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। পরে বেশ কয়েকজনকে জিম্মি করে কাছের একটি সুপার মার্কেটে নিয়ে যান ওই বন্দুকধারী। সেখানে আরও একজন প্রাণ হারান। এছাড়া, চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, প্রায় ৪০ মিনিট ধরে ভেতরে আহতদের চিকিৎসার সুযোগ চেয়ে সমঝোতার চেষ্টা করেন তারা। তবে কোনো সাড়া না পেয়ে পাল্টা গুলি চালায় পুলিশ। এসময় সঙ্গে বন্দুকযুদ্ধে সুপার মার্কেটের ভেতরে নিহত হন ওই হামলাকারী।
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে তদন্ত করছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা-SBU.
রিপোর্ট : রা. মু/মা. হা