অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন তারকা ক্রিকেটার চাহাল
ভারতীয় অভিনেত্রী তানিয়া চ্যাটার্জির বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মানহানির মামলা করেছেন দেশটির তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
সম্প্রতি এক ভিডিওতে তানিয়া দাবি করেন, চাহাল তাকে ব্যক্তিগত মেসেজ পাঠিয়ে ‘কিউট’ বলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হলে আইনি পদক্ষেপ নেন তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল।
জানা যায়, একটি ভিডিওতে অভিনেত্রী তানিয়া চ্যাটার্জি দাবি করেন, যুজবেন্দ্র চাহাল তাকে সোশ্যাল মিডিয়ায় ‘কিউট’ লিখে মেসেজ পাঠিয়েছেন। এই ভিডিও ছড়িয়ে পড়তেই চাহালকে নিয়ে শুরু হয় বিতর্ক এবং নেটিজেনদের একাংশ চাহালকে ট্রোল করতে শুরু করেন। আর এই ঘটনায় চুপ করে বসে থাকেননি চাহালও। নিজের সম্মান বাঁচাতে তানিয়ার বিরুদ্ধে সরাসরি মানহানির মামলা করেছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা